আজই কি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন মুকুল রায়! - The News Lion

আজই কি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন মুকুল রায়!




দি নিউজ লায়ন ;  আজই কি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বিজেপি নেতা মুকুল রায়। চড়ছে জল্পনা।  জানা গিয়েছে, আজ বিকেল ৩টেয় কালীঘাটে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাবেন তিনি। সঙ্গে যাবেন শুভ্রাংশু রায়ও।


 সেই বৈঠকে থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।  ফলে এবার মুকুলের তৃণমূল যোগের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল হলো বলেই মনে করা হচ্ছে।  দুপুর ২টোর সময় এই বৈঠকে যোগ দিতে যাবেন। সূত্রের খবর তৃণমূলে যোগ দেওয়ার আগেই তিনি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি পদ েথকে ইস্তফা দেবেন।


বিধানসভা ভোটের পর থেকেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের সঙ্গে দূরত্ব তৈরি হতে শুরু করেছিল দিলীপ ঘোষের। সেই ফাটল সময়ের সঙ্গে সঙ্গে চওড়া হয়েছে। মুকুল রায়কে ছাড়াই একাধিক বৈঠক করেছেন দিলীপ ঘোষ। এমনকী মুুকুল রায়ের স্ত্রীকে হাসপাতালে দেখতে যাওয়া নিয়েও দিলীপ ঘোষের সঙ্গে মুকুলের একাধিক বিষয়ে মতবিরোধ তৈরি হয়। প্রকাশ্যে মুকুল রায় অভিযোগ করেছিলেন তাঁকে না জানিয়েই হাসপাতালে গিয়েছিলেন দিলীপ। কাকে দেখতে গিয়েছিলেন তিনি জানেন না। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.